উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের তীব্র যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উলিপুর বড় মসজিদ মোড়ে ‘বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটি, উলিপুর’-এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুর পৌর শহরে দিন দিন জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।বিশেষ করে ভারী যানবাহন শহরের অভ্যন্তর দিয়ে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।বক্তারা আরও বলেন, হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহনগুলো শহরকে এড়িয়ে চলাচল করতে পারবে। ফলে পৌর শহরের অভ্যন্তরে যানবাহনের চাপ কমবে, যানজট নিরসন হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।সমাবেশে বক্তারা দাবি করেন, বাইপাস সড়ক বাস্তবায়িত হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা দ্রুত পণ্য পরিবহনের সুযোগ পাবেন। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমাদের দাবি, আমাদের অধিকার, উলিপুর হ্যালিপ্যাড হইতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই” স্লোগান দেন এবং দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান।কর্মসূচি থেকে বক্তারা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।একই সঙ্গে উলিপুরবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com