চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা আদালত থেকে জামিন পেয়েছেন।জানা যায়, গত ১ জুন হাসাদাহ বাজার এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার পরিবারের সদস্যরা হামলার শিকার হন। ঘটনার সময় এমপি আমির হামজার স্ত্রী, তার শ্যালক আবু বক্করসহ কয়েকজন একটি গাড়িতে করে বাজারসংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ইজিবাইক চালককে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবু বক্কর ও গাড়িচালক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একই দিন জীবননগর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।মামলার অভিযুক্তরা আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 128








