নহে গো কাব্য –কমল খোন্দকার

আবছায়ার মতোন যাওয়া আসা এইখানে
প্রস্তুতিহীন পর্যটন —
কাপড়ের অগোছালো ব্যাগ
ব্লাউজ আছে তো শাড়ীটা তোলা হয় না ভুলে-
শালীনতার ঘেরাটোপে বাঁধা লজ্জারাও
বিবসনা হয় নিদানে আকালে !

অবধারিত যা, ঘটে তাই যাপিত জীবনে
অপরিত্যাজ্য মহিমান্বিত রহস্যঘন অবোধ্য আসনে
লওহি মাহফুজে সুরক্ষিত চিত্রকল্প –
ইবলিস ব্যাতীত ব্যাখ্যাতীত যা কিছু
অবিশ্বাসী স্বপ্ন ভবিষ্যত দেখায় মাতৃভাষায়-
সুস্পষ্ট আগামী দৃশ্যমান স্বপ্নে!

কষ্টে কষ্টে উন্মত্ত ঘর্ষণে
সঙ্গম সুখ হয়ে চোখে জল নামে!
জলোচ্ছাস থেমে যায় শ্রান্তির ঘুমে
রাত্রি প্রতীক্ষীত চোখ পরবর্তী দিনে!

কর্তব্য বেশে তখনও প্রেমিক মূরতি–
সিগরেটে ঘনঘন উত্তাল টানে
ধোঁয়া ছাড়ে জাগ্রত ফুসফুস জায়া দর্পনে
কী কথা বাকি থাকে ঘুম নামে যদি?
ঘামের অর্থ বোঝে না-
কী জ্বালা বেকুব প্রজাতি!

সেই দিন, সেই রাত আসে না পর্যটনে –
যদিও মধুচন্দ্রিমা হয় দশবার দিনে!

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নহে গো কাব্য --কমল খোন্দকার

31 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com