চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।রোববার বিকেল ৪টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান চুয়াডাঙ্গা সার্কিট হাউজে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।পরে বিকেল সাড়ে ৫টায় কার্পাসডাঙ্গার আটচালা ঘরের পাশে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী।এছাড়াও জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্য, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।








