চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদের মাসিক সভা ও দায়িত্বশীল সমাবেশ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বেগনগর জামায়াতের রাজনৈতিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ দুই কর্মসূচি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের দায়িত্বশীল রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রথমে জেলা কর্মপরিষদের মাসিক সভা এবং পরে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন।কর্মপরিষদের মাসিক সভায় আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন বেগনগর জামায়াতের রাজনৈতিক কার্যালয়ে সকাল ৮টায় জেলার মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ জুন দর্শনা অডিটোরিয়ামে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৯ জুন বেগনগর রাজনৈতিক কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্ভাব্য রুকন প্রার্থীদের শিক্ষা শিবির এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের নিয়ে পৃথকভাবে শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মসূচিতে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অথবা সহকারী সেক্রেটারি জেনারেলের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এমপি, আব্দুল কাদের, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ইসরাইল হোসেন, দারুস সালাম, নূর মোহাম্মদ হুসাইন টিপু ও মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।অপরদিকে, দায়িত্বশীল সমাবেশে পবিত্র কুরবানিকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন দর্শনা থানা আমির রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সদর আমির বেলাল হুসাইন, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরশাখার আমির হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আমির সফিউল আলম বকুল, পৌরশাখার আমির মাহের আলীসহ জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের সেক্রেটারিবৃন্দ।








