আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে দুই দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে পরদিন শনিবার বিকেল ৬টা পর্যন্ত চলা এ শিবিরে বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র—এই দুটি বইয়ের আলোকে সংগঠন পরিচালিত হয়। দায়িত্বশীলরা যদি এ দুটি গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, তবে তারা আরও দক্ষ সংগঠকে পরিণত হবেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিসহ সব ধরনের অন্যায় দূর করতে কুরআন-হাদিসের অধ্যয়ন বাড়াতে হবে এবং সাংগঠনিক প্রজ্ঞা কাজে লাগাতে হবে। এসময় তিনি জামায়াতের চার দফা কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

11 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com