আলমডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, তদন্তের দাবি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল কুদ্দুস। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল (শুক্রবার) সকালে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অন্তত ৮ জন শিক্ষার্থীকে ব্যাট/ব্যাত দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে শিক্ষার্থীদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মারাত্মক জখম হয় বলে দাবি করেছেন অভিভাবকরা। পরে আহত শিক্ষার্থীদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে হাতে ব্যান্ডেজ দেওয়া হয় এবং চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মোবাইল ফোনে বলেন, শিক্ষার্থীদের প্রতি তার কোনো অবহেলা বা নির্যাতনের উদ্দেশ্য ছিল না। শাসন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। তবে তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, তিনি শুরুতে বিষয়টি অবগত ছিলেন না। পরে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা বকতিয়ার উদ্দিনকে দায়িত্ব দেওয়া হতে পারে। mঅন্যদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা বকতিয়ার উদ্দিন জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিভাবকদের অভিযোগ, ছোট শিশু শিক্ষার্থীদের মারধরের ফলে তাদের হাতে ফুলে যাওয়া ও আঘাতজনিত জখম দেখা দিয়েছে। ঘটনার পর তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যায়। অভিভাবকরা বলেন, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই শিক্ষার জন্য। যদি শিক্ষকরাই এভাবে মারধর করেন, তাহলে শিশুদের মানসিক ও শারীরিক নিরাপত্তা কোথায়?” ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ, তদন্তের দাবি

11 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com