নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল নদীপথে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। একই সঙ্গে বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ছানাই (৪০), পিতা: সইতিন, গ্রাম: আইক্যাপ, থানা: আইক্যাপ, ম্রাউ, মায়ানমার। কাইছেল (১৮), পিতা: বশির আহমেদ, গ্রাম: প্রাণপুর, গেরাম ফ্রামপুর, মায়ানমার।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, “মাদক পাচার রোধে উপকূলীয় এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

11 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com