সালথা বাজার সংলগ্ন সেতু সম্প্রসারণ কাজ শুরু, বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

ফরিদপুরের সালথা উপজেলার সালথা বাজার সংলগ্ন একটি সেতুর অস্থায়ী সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল থেকে এ নির্মাণ কার্যক্রম শুরু হয়।সড়ক ও জনপদ অধিদপ্তর, ফরিদপুর সূত্রে জানা গেছে, সেতুটির সম্প্রসারণ কাজ চলাকালীন সময়ের জন্য ওই সড়কে যান চলাচল আংশিকভাবে বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় যানবাহন চলাচলের সুবিধার্থে বিকল্প সড়ক হিসেবে মোড়েরহাট সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।এদিকে, সাধারণ পথচারীদের চলাচলের সুবিধার্থে নদীর উপর একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পথচারীদের নিরাপদে যাতায়াতের জন্য ওই সাঁকোটি ব্যবহারের আহ্বান জানিয়েছে। সড়ক ও জনপদ অধিদপ্তর, ফরিদপুরের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সালথা বাজার সংলগ্ন সেতু সম্প্রসারণ কাজ শুরু, বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান

10 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com