ডাউকি ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল,

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার বাদ মাগরিব বকশিপুর গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
তাঁর সৌন্দর্যপূর্ণ বক্তব্যে তিনি বলেন— প্রধান অতিথির বক্তব্য মোঃ আনোয়ার হোসেন বলেন— *”বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আজ আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার সুযোগ পেয়েছি।
বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর অসুস্থতা আমাদের হৃদয়ে ব্যথা দেয়।
আমরা বিশ্বাস করি— আপনি হাসলে, হাসবে বাংলাদেশ। বকশিপুরের এই ধর্মপ্রাণ মানুষের দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের প্রমাণ করে যে মানুষের হৃদয়ে আজও তিনি জায়গা করে রেখেছেন। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি, অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য কাজ করি।
পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি— তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে সঠিক নেতৃত্বের পথে পরিচালিত করেন।
আমিন।”* অনুষ্ঠানের অন্যান্য অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল সালাম সভাপতিত্ব করেন— বকশিপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলী, দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জুনায়েদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন—ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বড্ডু,ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শুভ,ছাত্রদল সভাপতি ইমরান,ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসাইন,আকছেদুর রহমান জনি,সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি–ছাত্রদলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত সবাই বলেন— “আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন— আমিন।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ডাউকি ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল,

08 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com