হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল। তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক অধিকার আদায়ের লড়াইয়ে এবং বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল অতীতে যেমন রাজপথে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিমুল হাসান সানি, কলেজ ছাত্রদল নেতা আব্দুর রাকিব জীবন, আলিফ হামজা, সাব্বির রহমান ও বেলগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নীরব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জীৎ বিশ্বাস, প্রিন্স, শিশিরসহ স্থানীয় নেতৃবৃন্দ

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হুমকি ও নারী নিপীড়নের প্রতিবাদে আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

02 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com