“আ.লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: শামা ওবায়েদ”

ফরিদপুরের সালথায় নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গত বছর শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে—এমন দৃশ্য যেন আর কখনো দেখতে না হয়।” তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাকে যুগোপযোগী করে আন্তর্জাতিক মানের নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।”সভায় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান শামা ওবায়েদকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

"আ.লীগ সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: শামা ওবায়েদ"

26 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com