জামালগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

মো. শাহীন আলম  :গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় (২৬ আগস্ট) আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির উদ্যোগে জামালগঞ্জ রিভারভিউ পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, আবতাহিনুর খান উদয়, টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ, রাহাদ আলম, আসমাউল, আবু ইউসুফ নাঈম, ইউনিয়ন সমন্বয়ক সুমন শিকদার, প্রবাল, বাদল, রাজু, জুনায়েদ হোসেন সুয়েব, তোফায়েল, মৃদুল, শাহরিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো। পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে হলে এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জামালগঞ্জকে আরও সবুজ ও স্বাস্থ্যকর এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জামালগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

26 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com