পলিথিন বিক্রি ও মজুদের দায়ে জরিমানা

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃনিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি রোধে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন মজুদ রাখার দায়ে একটি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হরিণাকুণ্ডু উপজেলার শিতলী ও চাঁদপুর বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে তিনটি দোকানের মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।সেই সাথে, অভিযানকালে মোট ২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ, নমুনা সংগ্রহকারী মোঃ কামরুজ্জামান এবং হিসাবরক্ষক আকরাম হোসেন।পরিবেশ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পলিথিন বিক্রি ও মজুদের দায়ে জরিমানা

21 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com