নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাগর আহাম্মেদ জজ,, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবির সভাপতি শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি ইসলামি ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল করিম, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা: দেলোয়ার জাহান খান, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদিন ও নেত্রকোনা জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল, জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি তাজুল ইসলাম বাবুল, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, সহকারী শিক্ষক নুর আহমদ খান রতন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল্লাহ আল মুয়িদ।

পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জামায়াত শিবির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ পাওয়া কেবলমাত্র শুরু, এর মাধ্যমে তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। নিজেদের মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যেতে হবে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

21 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com