আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় জুয়েল শিকদার (৩৩) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে, আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে এবং শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন জুয়েল শিকদার।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আওয়ামী সরকার পতনের আগে তিনি যুবলীগের পদপ্রার্থী ছিলেন বলেও জানায় থানা পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ছাত্র-জনতা হতাহতের মামলায় এজাহারভুক্ত  আসামি। বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

21 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com