যশোর মনিহার হলে সিনেমা দেখতে এসে ধোকায় পড়ে এক যুবতী প্রতারণার শিকার

তৌহিদ, মাগুরা:  যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে এসে প্রতারকের খপ্পড়ে পড়ে লতা নামে এক যুবতী অজ্ঞান হয়ে পড়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে ঘটে গেল বাস্তব জীবনের এক ‘থ্রিলার’। সিনেমার গল্পে যেমন বিশ্বাসঘাতক প্রেমিক, অজ্ঞান করা নায়িকা আর রহস্যময় চুরির ঘটনা ঘটে ঠিক তেমনি এবার সেই রকমই এক ঘটনা ঘটেছে লতা শিকদার নামের এক তরুণীর জীবনে। নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের ২০ বছর বয়সী মেয়ে লতা প্রেমিকের হাত ধরে সিনেমা দেখতে এসেছিল যশোরের মনিহার সিনেমা হলে। প্রেমিক নাকি লতাকে আগেই বলেছিল”আজ তোমার জন্য সারপ্রাইজ আছে!” সারপ্রাইজ যে এতো বড় হবে, তা হয়তো লতার প্রেমও বুঝতে পারেনি।সিনেমা দেখতে দেখতে, ঠিক কোন দৃশ্যের সময় প্রেমিক লতাকে কখন যে, অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিল বা স্প্রে করলো তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রেমিক যে সিনেমা শেষ না হতেই গহনা, টাকা এবং মালামাল নিয়ে নিজেই ‘শেষ দৃশ্য’ তৈরি করে উধাও হয়ে গেছে, সেটা পরিষ্কার বুঝা গেলো। সিনেমা শেষে হল স্টাফরা লতাকে সিনেমা হলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন চিকিৎসাধীন লতার জ্ঞান ফিরেছে, আর ফিরেছে তার প্রেম নিয়ে চরম অনুশোচনাও। হাসপাতালের চিকিৎসক মৌসুমি আক্তার জানান, “লতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিক অবস্থা এখন ধোয়াসা যুক্ত।প্রেমিকের প্রতারণায় সর্বস্ব হারিয়ে লতা এখন বুঝেছে বাস্তবতা কতটা কঠিন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

যশোর মনিহার হলে সিনেমা দেখতে এসে ধোকায় পড়ে এক যুবতী প্রতারণার শিকার

01 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com