তেঁতুলিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই ) সকাল ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে মাগুড়া গ্রামের পাকা রাস্তা থেকে তাঁদেরকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,পঞ্চগড়ের বোদা উপজেলার কসাল বাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে (২৪) ও  অপরজন ঠাকুরগাঁও জেলার ভূল্লিবাজার থানার ভূল্লিবাজার গ্রামের

মৃত আব্দুর রশিদের ছেলে মো. হারুনুর রশিদ (৩২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদুজ্জামান ও  এসআই মোশারফ হোসেন এবং সঙ্গীয় ফোর্স এ অভিযানে তেঁতুলিয়া মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে মাগুড়া গ্রামের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের  নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

01 August 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com