ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করল আপিল বিভাগ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেড় দশক আগের একটি মানহানি মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রবিবার (২৭ জুলাই ২০২৫) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। এর ফলে মামলার কার্যক্রম বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ই চূড়ান্তভাবে বহাল থাকল। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক এবং ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।” ২০০৭ সালের ১৭ জানুয়ারি ড. ইউনূস এক বিদেশি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।”

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ২১ জানুয়ারি ওই বছরই ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে মানহানির মামলা করেন। আদালতের তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ তখনই সমন জারি করেন। ড. ইউনূস ২০১১ সালে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এবং আদালত রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২১ নভেম্বর হাইকোর্ট রুলটি যথাযথ ঘোষণা করে মামলার কার্যক্রম বাতিল করেন। এরপর রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন সেটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয় এবং রোববার শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। ড. মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করল আপিল বিভাগ”

27 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com