বারহাট্টায় নাশকতার  মামলায় আটক দুই

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নাশকতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২২ জুন দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।  থানা পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে রবিবার রাজনৈতিক মামলার এজাহার নামীয় ০১(এক) জন আসামী ও অজ্ঞাতনামা ০১(এক) জন আসামী সহ মোট ০২(দুই) জন আসামী গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামের ছামসুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৪৫)।যার মামলা নং ৮/৮/২০২৪।   আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মৃত নোয়াব আলী খানের ছেলে শাহজাহান (৪৫)। মামলা নং ২/৯/২০২৪।  বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান, রবিবারে নিষিদ্ধ সংগঠনের কর্মতৎপরতার বিরুদ্ধে বারহাট্টা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলায় শান্তি শৃঙ্খলার স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বারহাট্টায় নাশকতার  মামলায় আটক দুই

23 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com