চাঁপাইনবাবগঞ্জে আলোকিত গৌড়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ : চাঁপাইনবাবগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল “আলোকিত গৌড়” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির অফিস কক্ষে আলোচনা সভা, কেক কাটার ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
আলোকিত গৌড়ের সম্পাদক মোহা. আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং প্রকাশক নূরে আলম সিদ্দিকী (আসাদ)  এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মোহা.ইসাহাক আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম,  চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, আল নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ গোলাম রাব্বানী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জমশেদ আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি জহরুল ইসলাম, সময় টিভির জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসিক আলী, সিএন বাংলার সম্পাদক মেসবাহুল হক, চাঁপাই এক্সপ্রেসের আকতারুজ্জামান ইসা, আলোড়ন টিভির সম্পাদক মো: জসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক আব্দুর রাহিম সহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আলোকিত গৌড়ের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।
অতিথিরা আলোকিত গৌড়ের উত্তরোত্তর উন্নতি কামনার পাশাপাশি প্রতিষ্ঠানটির তরুণ সাংবাদিকদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে আলোকিত গৌড়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com