আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার, ১২ জুন, রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রোয়ার গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন জোরদারের লক্ষ্যে আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আক্কেলপুর উপজেলা শাখার আমির মাওলানা শফিউল হাসান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান,উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান,উপজেলা অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,আক্কেলপুর পৌর শাখার আমির মোঃ জাকারিয়া হোসেন,পৌর সেক্রেটারি মোঃ রিপন হোসেনপ্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকিন্দিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মুতাসিম বিল্লাহ আপেল। বক্তারা ঈদের তাৎপর্য, ইসলামী আদর্শে সমাজ গঠনের গুরুত্ব ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এছাড়া এলাকার সার্বিক অবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com