[post-views]
হোপির হাট দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা আব্দুল মজিদের পিতার জানাজা সম্পন্ন

মোঃ আবু সুফিয়ান মুক্তার : জয়পুরহাট সদর উপজেলার মিটনা গ্রাম নিবাসী ও হোপির হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মজিদের পিতা মরহুম তসলিম উদ্দিন-এর জানাজা নামাজ আজ বুধবার ২১ মে/২০২৫ ইং সকাল ১০ টায় মরহুমের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর তসলিম উদ্দিন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১০ বছর। তিনি ১ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন এলাকার একজন সুপরিচিত সমাজসেবক,ধর্মপ্রাণ মুসলমান ও পরোপকারী মানুষ হিসেবে সকলের প্রিয়। জানাজায় অংশ নেন মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁরা বলেন, তসলিম উদ্দিন ছিলেন এলাকার এক আলোকিত মানুষ। তাঁর মতো সদালাপী ও মানবিক ব্যক্তিত্বের অভাব পূরণ হবার নয়। জানাজায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন,তসলিম উদ্দিন ছিলেন একজন ধর্মভীরু, সদাচারী ও সমাজসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ মানুষ। মানুষের দুঃখে-সুখে তিনি ছিলেন সবসময় পাশে। তাঁর মতো একজন গুণী মানুষকে হারিয়ে সমাজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হোপির হাট দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা আব্দুল মজিদের পিতার জানাজা সম্পন্ন

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com