[post-views]
ভোলাহাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

মোঃ রনি রজব : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত প্রশিক্ষণ শুরু করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের (৩য় পর্যায়ে) প্রকল্পর আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ইনচার্জ অফিসার (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানী সহ অন্যরা। ১ম দফায় রবিবার সোমবার ভোলাহাট ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। ২য় দ্বিতীয় পর্যায়ে বুধবার ও বৃহস্পতিবার দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com