
রাসেদ বিল্লাহ চিশতীর : ১৪ মে বুধবার গভীর রাতে ওয়াকফ স্টেটের ৫টি সাইনবোর্ডে ব্যাপক ভাংচুর করে ও তালা ভেঙে কার্যালয়ের দলিল দস্তাবেজ, বই, বিভিন্ন কাগজপত্রাদি ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়। লুটের মূহুর্তে ওয়াকফ স্টেটের কর্মচারী রুবেল বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে প্রানে হত্যার হুমকি প্রদান করে তাড়িয়ে দেয়। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মোতাওয়াল্লী মোঃ জান্নাত হোসেন বাদি হয়ে নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি লিখিত এজাহার প্রদান করেন। এতে প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেন ও তার বাহিনীর ইসমাইল, শাওন, সোহান, মোঃ জাকেরসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এর আগেও অভিযুক্তরা ৮০ হাজার টাকা মূল্যের ৫টি বড় বড় মেহগনি গাছ কেটে প্রকাশ্যে নিয়ে যায় । সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে একটি লিখিত এজাহার প্রদান করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








