[post-views]
সিভিল সার্জন এর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

এম জালাল উদ্দীন : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন। বুধবার (২১মে) সকালে খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। পরবর্তীতে তিনি জরুরী বিভাগ,ডায়েট রুম,সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাক্তার জহিরুল ইসলাম , মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সিভিল সার্জন এর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com