[post-views]
দুর্গাপুরে দুঃস্থ-অসহায় মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোরশেদ আলম :: নেত্রকোণার দুর্গাপুরে দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় আয়োজন করা হয় বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। বুধবার (২১ মে) চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর ‘সমৃদ্ধি’ কর্মসূচি, সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। চিকিৎসা সেবাটি পরিচালনা করে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির। চক্ষু চিকিৎসা ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। চোখের বিভিন্ন রোগের চিকিৎসা, চশমা বিতরণ এবং ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয় এই ক্যাম্পে। সেবা গ্রহণকারীদের মধ্যে খালেদা বেগম বলেন, “আমি বিনামূল্যে চশমা পেয়েছি। এখন সবকিছু পরিস্কার দেখতে পাচ্ছি। আগে দূরের জিনিস ঝাপসা দেখতাম।” অন্যদিকে ফজর আলী জানান, “আমি কার্ড পেয়েছি। ডাক্তার সাহেব পরীক্ষা করে বলেন আমার ছানি অপারেশন লাগবে। বিনা খরচে অপারেশন হবে শুনে খুব ভালো লাগছে।” চিকিৎসা প্রদানকারী ডা. শাদমান ইশরাক ভূঁইয়া বলেন, “প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের সেবা করতে পারা আমাদের জন্য গর্বের।” ডিএসকে’র সহকারী পরিচালক শামছুল আলম খান বলেন, “সমাজের দুঃস্থ মানুষের কল্যাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আর্তমানবতার সেবায় আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দুর্গাপুরে দুঃস্থ-অসহায় মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

21 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com