মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা

মহান মে দিবস-২০২৫ উপলক্ষে আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। বিতর্কের বিষয় ছিল: “শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি।”

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনাকে জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। রানা প্লাজার মতো দুর্ঘটনা মালিকপক্ষের অবহেলারই প্রতিফলন।” তিনি বকেয়া মজুরি প্রদান না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির ঘোষণাও দেন। তিনি আরও বলেন, “জাপানের টয়োটাতে গত ৪০ বছর ধরে কোনো শ্রমিক অসন্তোষ নেই, অথচ সেখানে ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও তেমনি একটি শিল্প-সংস্কৃতি গড়ে তুলতে হবে।” সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের প্রসঙ্গও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। প্রতিযোগিতায় বিজয়ী হয় তেজগাঁও কলেজের বিতার্কিক দল। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা

03 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com