রাজারহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার

রুহুল আমিন রুকু  : কুড়িগ্রামের রাজারহাটে যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা অফিসের সামন থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আমিনুল ইসলাম আমিন (৪২) উপ‌জেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুৎ নাখেন্দা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তি‌নি ওই ইউনিয়নের আওয়ামী যুবলী‌গের সাধারণ সম্পাদক।
রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাজারহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার

31 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com