
তৌহিদ :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরাতে দ্বি-বার্ষিক ২২৫-২৬ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর শহরস্থ সৈয়দ আতর আলী পাঠাগারের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেম এর সঞ্চালনায় মাগুরা পৌরসভার সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক এম বি বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া যশোর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা সদর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারুক হোসাইন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা পৌরসভার প্রধান উপদেষ্টা অধ্যাপক আশরাফুল আলম।
বক্তারা বলেন সারাদেশে শ্রমিকরা অবহেলিত ও নিষ্পেষিত এর অন্যতম কারন হলো দেশে ইসলামী শাসন ব্যবস্হা নেই। শ্রমিক- জনতার স্বার্থ রক্ষায় ইসলামী সমাজ ব্যবস্হার কোন বিকল্প নাই। কাজেই আমাদের সবাইকে ইসলামী সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।









