কালিহাতীর এলেঙ্গায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশাস প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর বিকেলে এলেঙ্গা পৌরসভার পৌলী বাজারে এলেঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেনের সভাপতিত্বে এবং কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

সভায় আরো উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা।
এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন,, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু,সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির,সাংগঠনিক সম্পাদক জহুরুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকদম হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী ঝিলিক, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক নায়েব আলী,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান।

প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এলেঙ্গা পৌর বিএনপির পক্ষ থেকে আনিসুর রহমান মিল্টন এবং সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিহাতীর এলেঙ্গায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

06 December 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com