সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াত ইসলামী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জামায়াতে ইসলামী দীর্ঘ ১৬ বছর পর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের দক্ষিণ পাড়া দলীয় কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সেক্রেটারী মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল।উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলীর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ সরকার , দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াত ইসলামী

29 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com