নাফনদীতে কেওরা আনতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃ ত্যু

জামাল উদ্দীন : কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কেওরা ফল আনতে গিয়ে একই পরিবারের ওসমান ও জিহাদ নামের দুই শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টারদিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইশ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওরা বাগানের পাশে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। নিহত দুই শিশু হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল হোছনের উসমান (৮) ও জিহাদ (৬) বলে জানা গেছে। মৃতদেহ নেওয়ার জন্য মা-বাবা ও স্বজনেরা ঘটনাস্থলে পৌছেছে। নদীরপাড় থেকে দুই শিশু কে নিজ বাড়িতে নিয়ে গেছে বলে জানান জিহাদের পিতা আবুল হোসেন। এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ নিশ্চিত করে জানান, ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওরা আনতে গেলে দুই শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এখন নিহত শিশুদের তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নাফনদীতে কেওরা আনতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃ ত্যু

06 September 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com