রাঙ্গামাটিতে পিকাপ খাদে পড়ে একজন নি’হ’ত ও দুইজন আ’হ’ত হয়েছে

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে পিকাপ খাদে পড়ে একজন নিহত ও দু’জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ১২ টায (২৯ মে ) বিলাইছড়ি- শুক্কুর ছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সীমান্ত সড়ক এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- নবীহোসেন (২৮)তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে। গুরুতর আহতরা হলেন একজন মোহাম্মদ কালামিয়া (৪০) একই গ্রামের অপরজন মোহাম্মদ ইয়াসিন কুতুবপালন উখিয়া কক্সবাজার।জানা যায় বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্কুর ছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ১জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান,মঙ্গলবার রাত হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে ১জনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাঙ্গামাটিতে পিকাপ খাদে পড়ে একজন নি’হ’ত ও দুইজন আ’হ’ত হয়েছে

29 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com