সীতাকুণ্ডে তারাবি পড়তে বের হয়ে বাড়ি থেকে আধা কিমি দূরে মিললো লা’শ

হাসানুল করিম মুন্না : সীতাকুণ্ডে তারাবির নামাজ পড়তে বের হয়ে রেল লাইনের পাশে মিললো মোঃ জুয়েল হোসেন (২৭) নামে এক যুবকের লা’শ।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৮টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় রেল লাইন থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।খবর পেয়ে চট্টগ্রাম রেলওয়ের এসপি মো: হাসান, এএসপি আতিক আহমেদ চৌধুরী, ওসি মোঃ শহীদ, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এবিএম নায়হানুল বারী এবং সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।বিকল ৪টার সময় সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে।নিহত জুয়েল হোসেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শীতলপুরস্থ সৈয়দ হোসেন বাড়ির মোঃ মিয়ার ছেলে। জুয়েল বাড়ি পাশে একটি মুদি দোকান করতো। সে গত তিনমাস আগে পারিবারিক ভাবে বিবাহ করে বলে জানান তার পরিবার।জুয়েলের ছোট ভাই সোহেল রানা বলেন, আমার বড় ভাই সোমবার রাতে তারাবী নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদের উদ্যেশে বের হয়ে আর ঘরে ফেরেনি। রাতে তার মুটোফোনে বার বার কল দিলেও সে রিসিভ করেনি। মঙ্গলবার সকালে আমরা নিখোঁজ জিডি করতে থানায় যাওয়ার সময় খবর পায় বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে রেল লাইনের পাশে তার মৃতদেহ পড়ে আছে।সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতদেহের বাম পাশে গালে এবং নাকে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। রেলের ধাক্কায় নাকি অন্য ভাবে খুন তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রেল লাইন হতে লাশের স্থান ১০ ফুটের দুরত্ব হওয়ায় রেল পুলিশ লাশটি আমাদের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীতাকুণ্ডে তারাবি পড়তে বের হয়ে বাড়ি থেকে আধা কিমি দূরে মিললো লা'শ

12 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com