যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শওকত’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শওকত’কে
গ্রেফতার করেছে র‌্যাব-১০
ফয়সাল মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধি :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শওকত কে ফরিদপুর জেলার ভাঙ্গা গোল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ০৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৮:৩০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা গোল চত্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/
২০০৯ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিলের ৩(খ), জিআর নং-১৮৯/০৯ যার প্রসেস নং-২৯৭/২৩; মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী
মোঃ শওকত আলী (২৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-কাগমারী, থানা-বেনাপোল, জেলা-যশোর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শওকত’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

09 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com