মান্দায় গ্রামে শিয়াল আতঙ্ক নারী পুরুষসহ আহত-৭

মান্দায় গ্রামে শিয়াল আতঙ্ক নারী পুরুষসহ আহত-৭,,

মোঃ সুমন হোসেন
মান্দা উপজেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় কয়েকটি গ্রামে শিয়াল আতঙ্ক বিরাজ করছে। পুরুষ ও নারীসহ শিয়ালের কামড়ে ৭ জন আহত হয়েছে। বর্তমানে ওই এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে।

গতকাল (৮ জানুয়ারি )সোমবার সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন,তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৬৫) একই গ্রামের মোছাঃ রাহেলা খাতুন (৩০),চন্দ্রকোনা গ্রামের বানেছা বিবি, জাহেদা বিবি(৪৫), মানিকজান বিবি (৬৫) ও মুরাদ হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পরপর আলাদা-আলাদা স্থানে শিয়ালের আক্রমণের শিকার হন গ্রামবাসী। এভাবে ওই কয়েকটি গ্রামের অন্তত ১৫ থেকে ২০ জনের উপর আক্রমণ করে এবং ৭ জনকে গুরুতর আহত করে।

আক্রমণের শিকার শহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি শিয়াল তার সামনে এসে ঘিরে ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে এসে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান হোসেন বলেন, শিয়াল মানুষকে ভয় পায়। তবে সাধারণত মানুষকে যখন আক্রমন করে বিশেষ করে পর্যাপ্ত খাবার না পেলে বা র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে। শিয়াল কাউকে কামড়ালে, ক্ষত জায়গাটা পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায় বলেন, শিয়ালের কামড়ে আহত ৭ জন হাসপাতলে এসেছিলেন। তারা কেউ ভর্তি চিকিৎসা নেননি। তবে তাদের সকলকেই ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মান্দায় গ্রামে শিয়াল আতঙ্ক নারী পুরুষসহ আহত-৭

09 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com