চট্টগ্রাম-১২ পটিয়ার সবচেয়ে আলোচিত ভোটকেন্দ্রে নৌকার মার্কার কেন্দ্র কমিটি গঠিত

চট্টগ্রাম-১২ পটিয়ার সবচেয়ে আলোচিত ভোটকেন্দ্রে নৌকার মার্কার কেন্দ্র কমিটি গঠিত।

চট্টগ্রাম-১২ পটিয়ার আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সদ্য বিদায়ি পটিয়া উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরীর সমর্থনে পটিয়াতে সবচেয়ে আলোচিত ভোট কেন্দ্র হাবিলাসদ্বীপে ইউনিয়নের হুলাইন ছালেহ্-নূর কলেজ কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটি আজ গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশীদ চৌধুরী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হাকিম,আওয়ামীলীগ নেতা ইউনুস খানঁ জসিম,নুরুল আলম চৌধুরী,হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার,আলহাজ্ব নাজিম উদ্দীন,আবু মোঃ আবছার চৌধুরী, ত্রিদিব দত্ত শিমুল,আজগর আলী বাহাদুর,দেলোয়ার হোসেন খোকা,মোঃ জায়দুল হক,শেখ আহমদ,মোঃ ইউনুস মিয়া,মোঃ সাইফুল সাইফুল ইসলাম,এসএম দিদারুল হক জসিম,অনির্বাণ চৌধুরী টুটুল,মনোজ দাশ,যুবলীগ নেতা তাজুল ইসলাম, আমজাদ হোসেন,পিপলু,আবদুর রহিম মেহের, বোরহান আকবরী, মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে সকলের সর্ব সন্মতি ক্রমে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী চট্টগ্রাম এনডিসি গ্রুপের চেয়ারম্যান বিজিএমই ও রিহ্যাব চট্টগ্রাম বিভাগীয় সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীনকে চেয়ারম্যান এবং হাবিলাসদ্বীপের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ত্যাগী পরিচ্ছন্ন কর্মী মোঃ ইদ্রিস খানঁ কপিলকে সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলামকে সমন্বয়কারী করে, উপদেষ্টা,কো-চেয়ারম্যান,যুগ্ন-সচিব সদস্য মিলে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চট্টগ্রাম-১২ পটিয়ার সবচেয়ে আলোচিত ভোটকেন্দ্রে নৌকার মার্কার কেন্দ্র কমিটি গঠিত

24 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com