নোবিপ্রবির ভাষা শহীদ আবদুস সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার হোসেন

নোবিপ্রবির ভাষা শহীদ আবদুস সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার হোসেন

 

মুকিতুর রহমান প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)ভাষা শহীদ আবদুস সালাম হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.আব্দুল বাকী সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন কে নিম্নোক্ত শর্তে ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট পদে নিয়োগ দেয়া হলো।শর্ত উল্লেখ করে অফিস আদেশে আরো বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অধ্যাপক ড.কাওসার হোসেনের এই নিয়োগ বিবেচিত হবে।প্রভোস্ট পদের এই দায়িত্ব ০৫ অক্টোবর ২০২৩ অপরাহ্ন হতে কার্যকর হবে।এবং বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।এবং পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।০দায়িত্ব পেয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার হোসেন বলেন, আমাকে হল প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের সহযোগিতা কামনা করছি। হলের শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে সর্বদা কাজ করে যেতে চাই।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নোবিপ্রবির ভাষা শহীদ আবদুস সালাম হলের নতুন প্রভোস্ট ড. কাওসার হোসেন

06 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com