[post-views]
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহজাহান মুকুল, সম্পাদক আফজালুল হক

:চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মুন্সী মো. শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আফজালুল হক নির্বাচিত হয়েছেন।শনিবার (২৮ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ২২০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এবারের নির্বাচনে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন আকসিজুল ইসলাম রতন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আব্দুল মজিদ, মো. আফজালুল হক ও খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)।নির্বাচনে শাহজাহান মুকুল এর আগে তিনবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আফজালুল হক প্রথমবারের মতো এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম (১)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহজাহান মুকুল, সম্পাদক আফজালুল হক

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com