[post-views]
ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ

ছাত্রদল নেতার পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, পূর্বশত্রুতার জেরে ঘটনা বলে দাবি
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে মুরাদ হোসেনের নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুকুরটির আয়তন প্রায় ৩০ শতাংশ।
ক্ষতিগ্রস্ত মুরাদ হোসেন জানান, পুকুরে চাষ করা মাছগুলো বিক্রির উপযোগী হয়েছিল। কিন্তু গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করায় মাছগুলো মারা যায়। এতে তাঁর প্রায় ৩৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মুরাদ হোসেনের ধারণা, পূর্বশত্রুতা ও প্রাণনাশের হুমকির জেরে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কয়েকজন কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগে ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com