[post-views]
আলমডাঙ্গায় বণিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলনকে সংবর্ধনা

আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও পরপর তিনবার সভাপতি নির্বাচিত হওয়ায় আরিফিন মিয়া মিলনকে সংবর্ধনা দিয়েছেন বীজ বাজার ও কাছারি বাজারের ব্যবসায়ীরা। এ উপলক্ষে সংবর্ধনা, উপহার বিতরণ ও নৈশ প্রীতিভোজের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আইবুবুর রহমান। সংবর্ধিত অতিথি আরিফিন মিয়া মিলনের হাতে ক্রেস্ট তুলে দেন মীর ফরহাদ হাসান, স্বত্বাধিকারী মীর ক্রোকারিজ গার্ডেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজানুর রহমান, আব্দুস সিদ্দিকুর রহমান, তোফাজ্জল হোসেন মিয়া, আব্দুস সালাম ও আব্দুল লতিফসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি গোলাম রহমান চৌধুরী। এ সময় অতিথিদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা আরিফিন মিয়া মিলনের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বণিক সমিতির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ঐক্য সুদৃঢ়করণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত সভাপতি আরিফিন মিয়া মিলন তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বণিক সমিতিকে আরও শক্তিশালী ও বেগবান করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ জন্য তিনি সকল ব্যবসায়ীর আন্তরিক সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত ব্যবসায়ীদের নৈশ প্রীতিভোজে আপ্যায়ন করা হয়। পরে সভাপতি আরিফিন মিয়া মিলন ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুল মিয়া, পানু, মতিয়ার রহমান, আব্দুল মমিন, তারিক মাহমুদ, ইমন আলী, আলিফ উদ্দিন, আলামিনসহ বীজ বাজার ও কাছারি বাজারের ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় বণিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলনকে সংবর্ধনা

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com