ব্রেকিং নিউজ
জয়পুরহাটে দুপুর ১টা ৩৭ মিনিটে অফিসে এলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, উঠেছে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত দারুস সালাম, পেলেন চতুর্থবারের দায়িত্ব চুয়াডাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শন করলেন খুলনার বিভাগীয় কমিশনার নওগাঁর মহাদেবপুর উপজেলা সরকারি টিউবওয়েলের পানি খেতে না দেয়ার অভিযোগ, ভোগান্তিতে অসহায় পরিবার হিজলায় বিএনপি নেতা খালেক মাঝির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জামালগঞ্জে বিআইডব্লিউটিএর টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চেয়ে ইজারাদারদের সংবাদ সম্মেলন
[post-views]
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত দারুস সালাম, পেলেন চতুর্থবারের দায়িত্ব

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমির হিসেবে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দারুস সালাম। সংগঠনের রোকনদের গোপন ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য তিনি পুনর্নির্বাচিত হন। দারুস সালাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা। তিনি নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রথমবারের মতো আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পান দারুস সালাম। এরপর ২০২৪ সালের আগে আরও দুই মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করেন। এবার পুনরায় নির্বাচিত হওয়ায় চতুর্থবারের মতো উপজেলা আমিরের দায়িত্ব পেলেন তিনি। পুনর্নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় দারুস সালাম বলেন, সাংগঠনিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুদায়িত্ব। সংগঠনের নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। এ জন্য আলমডাঙ্গা উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু জানান, সংগঠনের নির্ধারিত নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে দুই বছর মেয়াদি কমিটি গঠনের লক্ষ্যে এ অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নারী ও পুরুষ রোকনদের গোপন ভোটের মাধ্যমে বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচনী ফলাফল ঘোষণা এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন উপস্থিত ছিলেন।

দলীয় নেতাদের মতে, নিয়মতান্ত্রিক অভ্যন্তরীণ নির্বাচন ও নেতৃত্বের ধারাবাহিকতার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত দারুস সালাম, পেলেন চতুর্থবারের দায়িত্ব

27 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com