[post-views]
নওগাঁর মহাদেবপুর উপজেলা সরকারি টিউবওয়েলের পানি খেতে না দেয়ার অভিযোগ, ভোগান্তিতে অসহায় পরিবার

নওগাঁর মহাদেবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী এক শিশুর অভিভাবকের সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছেএর জেরে সরকারি বরাদ্দে স্থাপন করা টিউবওয়েল থেকে পানি সংগ্রহে বাধা, মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী চরম ভোগান্তিতে পড়েছেন।প্রতিকার চেয়ে ওই নারী মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়ণপুর পূর্বপাড়া গ্রামের একটি মসজিদের নামে ২০২২ সালে সরকারি বরাদ্দে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। স্থানীয় বাসিন্দাদের বিশুদ্ধ পানির সুবিধার্থে স্থাপন করা ওই টিউবওয়েল থেকে দীর্ঘদিন ধরে এলাকাবাসী পানি সংগ্রহ করে আসছেন।অভিযোগকারী মোছা. বিপাশার দাবি, সম্প্রতি তাঁর স্বামী আতিকুর ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবন্ধী এক শিশুর অভিভাবকের সাক্ষাৎকারসংবলিত একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন লজেন্সের পরিবারের সঙ্গে তাঁদের বিরোধের সূত্রপাত হয়।এরপর থেকে তাঁদের বিভিন্নভাবে গালিগালাজ, হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে। বিপাশার অভিযোগ, গত ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে তিনি ওই সরকারি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গেলে তাঁকে বাধা দেয়া হয়।এ সময় প্রতিবাদ করলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাঁর স্বামীকেও বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় পানি আনতে গেলে অভিযুক্তরা তাঁর পানির বালতি ফেলে দেন।এ নিয়ে প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাঁর স্বামীকেও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগী বিপাশার স্বামী আতিকুর ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে ইউপি সদস্য ইমরান হোসেন লজেন্সের স্ত্রী রানী বেগম ও তাঁর মা বিউটি তাঁদের বিভিন্ন সময় গালিগালাজ করেন। এমনকি তাঁদের পরিবারের সদস্যদের রাস্তা দিয়ে চলাচলেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।আতিকুর আরও বলেন, ‘আমরা পরিবার নিয়ে অনেক ভোগান্তিতে আছি। সরকারি টিউবওয়েল থেকে পানি খাব, এতে বাধা দেওয়ার তারা কে? শুধু একটি ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই।’তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রানী বেগম বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকেই মূলত ঘটনার সূত্রপাত। প্রতিপক্ষ তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজ করে। তবে টিউবওয়েল থেকে পানি খেতে না দেয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ইমরান হোসেন লজেন্স বলেন, ‘বিষয়টি সঠিক নয়। তারা টিউবওয়েল থেকে পানি খাবে, এতে আমার কোনো আপত্তি নেই।’

ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন লজেন্সকে এ বিষয়ে বলে দিয়েছেন। তিনি আর কোনো ঝামেলা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। আশা করছেন, ভবিষ্যতে এ নিয়ে আর কোনো সমস্যা হবে না।

ভুক্তভোগী পরিবারের দাবি, সরকারি বরাদ্দের টিউবওয়েলটি স্থানীয় সবার ব্যবহারের জন্য স্থাপন করা হয়েছে। সেখানে পানি সংগ্রহের অধিকার নিশ্চিত করা এবং চলাচল ও নিরাপত্তা নিয়ে সৃষ্ট ভোগান্তির অবসান চান তাঁরা। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মহাদেবপুর উপজেলা সরকারি টিউবওয়েলের পানি খেতে না দেয়ার অভিযোগ, ভোগান্তিতে অসহায় পরিবার

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com