রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপস্থিতির সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী।পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে গিয়ে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান তিনি। এ সময় উপস্থিত নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’জবাবে ওই শিক্ষক জানান, ক্লাসে একজন ছাত্রী রয়েছে। কলেজে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন।এ সময় শিক্ষামন্ত্রী জানতে চান, শিক্ষার্থীরা কেন ক্লাসে আসছে না? জবাবে শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে। অনেক সময় ফোন করে তাদের ক্লাসে আনতে হয়।অন্য এক শিক্ষক জানান, শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। শিক্ষকদের নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে আসতে দেখা গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয়।কলেজের এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানতে চান, নির্ধারিত সময়ে ক্লাস শুরু হলেও শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে ফাঁকা কেন?শিক্ষামন্ত্রীর আকস্মিক এ পরিদর্শনের ঘটনা সামনে আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদানের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









