[post-views]
তিন বছরের ব্যবধানে আবারও বাড়ল পোশাকশ্রমিকদের মজুরি, বৃদ্ধি ৩৬ থেকে ৪৩ শতাংশ

ঢাকা প্রতিনিধি: গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি শ্রমিকদের আয় বাড়ানো, জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন মাহ্দী আমিন।
তিনি বলেন, জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রণয়নের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানাই।
মাহ্দী আমিন আরও বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাঁদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হবে। এতে মাস শেষে শ্রমিকদের মোট আয় আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি “মেড ইন বাংলাদেশ” আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশের তৈরি পোশাকশিল্পের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তিন বছরের ব্যবধানে আবারও বাড়ল পোশাকশ্রমিকদের মজুরি, বৃদ্ধি ৩৬ থেকে ৪৩ শতাংশ

25 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com