[post-views]
পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল বুধবার (২৫ নভেম্বর ২০২৬) পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশের স্পিকার তাঁর প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুমও পরিদর্শন করেন। পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির সংসদীয় আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

25 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com