ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, ভোটে নির্ধারিত হবে আমির ও সেক্রেটারি আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয়

চুয়াডাঙ্গা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আলমগীর কবীর। দায়িত্ব গ্রহণের পর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে একটি জনবান্ধব, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে নতুন পথচলা শুরু করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। জেলার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি।তিনি আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে। মো. আলমগীর কবীর বলেন, প্রশাসন ও জনগণের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।

এ জন্য তিনি জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তুলতে চান। চুয়াডাঙ্গাবাসীর পাশে থেকে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক মো. আলমগীর কবীরের দায়িত্ব গ্রহণ, জনবান্ধব প্রশাসন গড়ার প্রত্যয়

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com