বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আলমডাঙ্গা একাডেমির ছাত্রী মুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আলমডাঙ্গা একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী শেখ সাবিহা আফরোজ (মুন)।২৩ নভেম্বর সোমবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে যুক্তি, মেধা, উপস্থিত বুদ্ধি ও সাবলীল বক্তব্যের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে সে।শেখ সাবিহা আফরোজ (মুন) আলমডাঙ্গা বাবুপাড়ার শেখ শফিউল্লাহ মহন ও সৈয়দা শাম্মি আকতারের ছোট মেয়ে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।মুনের এ অর্জন তার মেধা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর। ভবিষ্যতেও পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আলমডাঙ্গা একাডেমির ছাত্রী মুন

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com