আলমডাঙ্গায় তাৎক্ষণিক অভিনয়ে উপজেলা সেরা স্বপ্নিল, গর্বিত বাবা-মা

মঞ্চে তাৎক্ষণিক অভিনয়, উপস্থিত বুদ্ধি, কল্পনাশক্তি ও আত্মবিশ্বাসের অনন্য সমন্বয় ঘটিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সায়মুম আরাফাত স্বপ্নিল। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। ২৩ নভেম্বর সোমবার বেলা ১১ টার দিকে
আলমডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বপ্নিল নিজের মেধা, সৃজনশীলতা ও অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখে। তার এ অর্জন কেবল একটি প্রতিযোগিতায় বিজয় নয়, বরং সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভা বিকাশের পথে একটি উজ্জ্বল পদক্ষেপ।
সায়মুম আরাফাত স্বপ্নিল আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম এবং ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মোসা. মাহাবুবা আক্তার সুমির একমাত্র ছেলে।
সন্তানের এমন সাফল্যে বাবা-মায়ের আনন্দ ও গর্ব যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁদের কাছে এ অর্জন শুধু প্রথম স্থান কিংবা পুরস্কারের আনন্দ নয়; বরং সন্তানের মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তার স্বীকৃতি। সন্তানের প্রতিভার বিকাশ এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার দৃশ্যই বাবা-মায়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
তাৎক্ষণিক অভিনয় এমন একটি শিল্পমাধ্যম, যেখানে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উপলব্ধি করে কল্পনাশক্তি, অনুভূতি, সংলাপ ও অভিব্যক্তির মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে হয়। এ ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে স্বপ্নিল তার প্রতিভার স্বতন্ত্র পরিচয় তুলে ধরেছে।
পরিবারের প্রত্যাশা, এ সাফল্য স্বপ্নিলের আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তার আগ্রহ ও প্রতিভা আরও বিকশিত হোক। একজন সৃজনশীল, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক—এটাই বাবা-মায়ের স্বপ্ন।
একমাত্র সন্তানের গৌরবময় অর্জনে বাবা-মায়ের পক্ষ থেকে রয়েছে প্রাণঢালা ভালোবাসা, অফুরন্ত দোয়া ও আন্তরিক শুভকামনা। মহান আল্লাহর কাছে তাঁদের প্রার্থনা, প্রিয় সন্তানকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন এবং জীবনের প্রতিটি ধাপে সাফল্য, সম্মান ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার তৌফ দিন।
সায়মুম আরাফাত স্বপ্নিলের এ অর্জন শুধু পরিবারের গর্ব নয়, তার সম্ভাবনাময় ভবিষ্যতেরও একটি সুন্দর সূচনা। তার আগামীর পথচলা আরও আলোকিত হোক, প্রতিভার বিকাশ ঘটুক আপন মহিমায়, সাফল্যের নতুন নতুন অধ্যায়ে ছুঁয়ে যাক স্বপ্নের শিখর—এমন প্রত্যাশা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

আলমডাঙ্গায় তাৎক্ষণিক অভিনয়ে উপজেলা সেরা স্বপ্নিল, গর্বিত বাবা-মা

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com